হালিম মসলা গুঁড়া
Haleem Masala Powder
৩০টি ঝাঁঝালো দেশি বিদেশী মসলা ও পারফেক্ট কন্বিনেশনে তৈরী করা হয়েছে খাজা আজমেরী হালিম মসলা গুঁড়া । এখনই অর্ডার করুন
হালিম মসলাঃ-
আমাদের স্পেশাল হালিম মসলার মিশ্রণে বাড়ীতে বসেই উপভোগ করুন ব্রান্ডের রেস্টুরেন্টের স্বাদ ও অসাধারণ ঘ্রাণ। বিদেশী মসলার কোম্পানীগুলোর সাথে কম্পেয়ার করুন আমাদের হালিম মসলাটি ব্যবহার করে। হালিম লাভারদের জন্যই আমাদের মসলাটি দারুন কারিশমা, স্বাদ ও অসাধারণ ঘ্রাণ পাবেন। যা আপনি প্রসংসিত হবেন। ইনশাআল্লাহ
উপাদান :
বড় এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, জিরা, এলাচ, কালো জিরা, স্টার মসলা, কাবাবচিনি, মহামনী বস, আজুয়াইন, একাঙ্গী, সাগর ফেনা, পাথর ফুল, শোলপা, সাদা বস, সেন্ট বস, যষ্টিমধু, বড়কুট, গক্কুরকাটা, মোচরাগোটা, চন্দন, একাঙ্গী, তেজপাতা আরো হোমমেড কিছু ইন্গ্রিডিয়ানটস ব্যবহার করা হয়েছে।
হালিম একটি সুস্বাদু ও পুষ্টিকর ডাল-মাংসের মিশ্রণ, যা গম, বার্লি, বিভিন্ন ডাল ও মাংস (গরু/খাসি/মুরগি) একসাথে জ্বাল দিয়ে তৈরি করুন। এটি তৈরিতে পেঁয়াজ-আদা-রসুন বাটা খাজা আজমেরী হালিম মসলা, হলুদ ও মরিচ গুঁড়ো ব্যবহার করে মাংস কষিয়ে, ভিজিয়ে রাখা ডাল-গম মিশিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করতে হয়। শেষে বেরেস্তা ও লেবুর রস, ধনিয়াপাতা, পুদিনা পাতা, দিয়ে পরিবেশন করুন।
হালিম রান্নার সহজ রেসিপি:
• উপকরণ: মাংস (হাড়সহ ১ কেজি), হালিম ডাল ও গম মিশ্রণ (২৫০-৩০০ গ্রাম), আদা-রসুন বাটা (২ টেবিল চামচ), পেঁয়াজ কুচি, হলুদ-মরিচ-ধনে গুঁড়ো, খাজা আজমেরী হালিম মসলা।
• ডাল প্রস্তুত: ডাল ও গম একসাথে কয়েক ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে নিন।
• মাংস রান্না: তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করুন। আদা-রসুন বাটা খাজা আজমেরী হালিম মিক্স দিয়ে মাংস ভালো করে কষান। পরিমাণমতো পানি দিয়ে মাংস নরম করে রান্না করুন।
• মিশ্রণ: সিদ্ধ ডাল ও মাংস একসাথে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন এবং ডাল ও মাংস পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত ধিমে আঁচে রান্না করুন।
• পরিবেশন: বেরেস্তা, কুচি করা আদা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ এবং লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস: রান্নার সময় ডাল নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

আজমেরী কম্বো - ২ কেজি ৩৫০ গ্রাম (৬টি আইটেম) 












Reviews
There are no reviews yet.